নবাবগঞ্জ সরকারি কলেজে একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন

লাইভ রিপোর্ট, চাঁপাইনবাবগঞ্জ
১ অক্টোবর ২০২৬, ০৭:০০ অপরাহ্ণ
নবাবগঞ্জ সরকারি কলেজে একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন

নবাবগঞ্জ সরকারি কলেজে ২০২৬-২৭ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের রিসিপশন ও ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত ওই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আবু ছালেহ্ মো. মুসা জঙ্গী।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মো. সেরাজ উদ্দীন। 

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. বিপ্লব কুমার মজুমদার, উপাধ্যক্ষ প্রফেসর ড. মো. আমিনুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী অফিসার মারুফ আফজাল রাজন, শিক্ষক পরিষদের সম্পাদক ও গণিত বিভাগের সহযোগী অধ্যাপক নিয়ামত আলী।  

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, হিসাব বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ও ভর্তি কমিটির আহ্বায়ক  মোঃ মোদাশ্বের হোসেন। 

অনুষ্ঠানে ফুল দিয়ে নবীন শিক্ষার্থীদের বরণ করে নেয়া হয়। শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। 

 

Read more — স্থানীয়
← Home