শিবগঞ্জে পৌরসভার কর্মচারীর উপর হামলার অভিযোগে গ্রেপ্তার ১

লাইভ রিপোর্ট, চাঁপাইনবাবগঞ্জ
১ অক্টোবর ২০২৬, ০৭:১৯ অপরাহ্ণ
শিবগঞ্জে পৌরসভার কর্মচারীর উপর হামলার অভিযোগে গ্রেপ্তার ১

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ পৌরসভার পরিচ্ছন্নতাকর্মী শরিফুল ইসলামের ওপর হামলা, বর্জ্য পরিবহনের গাড়ি ভাঙচুরের অভিযোগে রাজু আহমেদ নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। 

বৃহস্পতিবার সকালে শিবগঞ্জ পৌর এলাকার চকদৌলতপুর-জামরুলতলা ঈদগাহ সড়কে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। 

পৌর কর্তৃপক্ষ জানায়, চকদৌলতপুর-জামরুলতলা ঈদগাহ সড়কের পাশ থেকে ময়লা অপসারণ করার সময় কাজে বাধা দেয় রাজু আহমেদ। এ সময় পরিচ্ছন্নতাকর্মী শরিফুলের ওপর হামলার ঘটনা ঘটে। ভাঙচুর করা, বর্জ্য পরিবহনের একটি গাড়ি। ওই সময় রাজু ককটেল বিস্ফোরণের হুমকি দেন। পরে বিষয়টি পুলিশকে জানানো হয়। 

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মতিউর রহমান জানান, সরকারি কাজে বাধা দেয়ার পাশাপাশি পৌরসভার গাড়ি ও কর্মীদের ওপর হামলার অভিযোগে আটক করা হয়েছে রাজু আহমেদকে। এ ঘটনায় পৌরসভার পক্ষ থেকে শিবগঞ্জ থানায় একটি এজাহার দায়ের হয়েছে। 

Read more — স্থানীয়
← Home