চাঁপাইনবাবগঞ্জ চক্ষু হাসপাতালে যোগ দিলেন ডা. আমিনুর রশীদ আকন্দ

লাইভ রিপোর্ট, চাঁপাইনবাবগঞ্জ
২ অক্টোবর ২০২৬, ১১:৩৪ অপরাহ্ণ
চাঁপাইনবাবগঞ্জ চক্ষু হাসপাতালে যোগ দিলেন ডা. আমিনুর রশীদ আকন্দ

চাঁপাইনবাবগঞ্জ চক্ষু হাসপাতালে যোগ দিয়েছেন রাজশাহী মেডিকেল কলেজের চক্ষু বিভাগের অধ্যাপক ও বিভাগীয় প্রধান প্রফেসর ডাঃ মোঃ আমিনুর রশীদ আকন্দ। শুক্রবার তিনি আনুষ্ঠানিকভাবে হাসপাতালে যোগদান করেন।   

তাকে সম্ভাষণ জানান চক্ষু হাসপাতালের পরিচালনা পর্ষদের সভাপতি ও চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার সাবেক মেয়র মোহাম্মদ নজরুল ইসলাম। 

এসময় উপস্থিত ছিলেন পরিচালনা পর্ষদের সাধারণ সম্পাদক মোঃ আব্দুল হাকিম, কোষাধ্যক্ষ আব্দুল হান্নান রজু, চক্ষু বিশেষজ্ঞ ডাঃ ময়েজ উদ্দিনসহ অন্যারা। 

চক্ষু হাসপাতালের পরিচালনা পর্ষদের সভাপতি মোহাম্মদ নজরুল ইসলাম বলেন, বৃহস্পতিবার ও শুক্রবার হাসপাতালে চিকিৎসা দেবেন ডা. আমিনুর রশীদ আকন্দ। এ ছাড়াও সপ্তাহের বাকী দিনগুলোর অন্য চিকিৎসকরা নিয়মিত রোগী দেখবেন। 

 

Read more — স্থানীয়
← Home