ইউনিয়ন পর্যায়ে ডেঙ্গু প্রতিরোধে চলছে পরিচ্ছন্নতা অভিযান

লাইভ রিপোর্ট, চাঁপাইনবাবগঞ্জ
৩ অক্টোবর ২০২৬, ০৫:০৩ অপরাহ্ণ
ইউনিয়ন পর্যায়ে ডেঙ্গু প্রতিরোধে চলছে পরিচ্ছন্নতা অভিযান

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নে ডেঙ্গু ও অন্যান্য মশাবাহিত রোগের বিস্তার রোধ ও জনসচেতনতা জোরদারকরণে পরিস্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালিত হচ্ছে। 

জনসচেতনতা বাড়ানো এবং স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে গঠিত টিমের সদস্যরা এ কর্মসূচি অব্যাহত রেখেছে। এরই অংশ হিসেবে বারোঘরিয়া, দেবীনগর ইউনিয়নসহ অন্যান্য ইউনিয়নে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও সদস্যদের তত্ত¡াবধানে প্রতিটি ওয়ার্ডে পরিচ্ছন্ন অভিযান পরিচালনা চালায়।

পরিচ্ছন্নতা কার্যক্রমের অংশ হিসেবে শনিবার সকালে কমিটির সদস্যদের অংশগ্রহণে উপজেলার দেবীনগর ইউনিয়ন পরিষদের আশপাশে এলাকায় ঝোপঝাড় কেটে পরিস্কার করা হয় ও নাগরিকের হাতে লিফলেট দেওয়া হয়। এ অভিযানে নেতৃত্ব দেন ইউপি চেয়ারম্যান মোঃ হাফিজুর রহমান, ইউপি প্রশাসনিক কর্মকর্তা, ওয়ার্ল্ড ভিশনের প্রতিনিধি তাজরিন ও শাহাদাৎ হোসেন রাহাত এবং গ্রাম পুলিশসহ কমিটির অন্যান্য সদস্যবৃন্দ। এ সময় বাড়ির আশপাশ, শিক্ষাপ্রতিষ্ঠান ও বিভিন্ন স্থানে জমে থাকা পানি এবং ময়লা-আবর্জনা ও ঝোপঝাড় নিয়মিত পরিষ্কার রাখার আহŸান জানানো হয়।

Read more — স্থানীয়
← Home