চাঁপাইনবাবগঞ্জে নানির বাড়ি বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

লাইভ রিপোর্ট, চাঁপাইনবাবগঞ্জ
৫ অক্টোবর ২০২৬, ০৬:০৬ অপরাহ্ণ
চাঁপাইনবাবগঞ্জে নানির বাড়ি বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার দুর্লভপুরে বিলের পানিতে ডুবে আব্দুর রহমান নামে ৩ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার সকালে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার আলাতুলি ইউনিয়নের দুর্লভপুর গ্রামের বালির বিলে সকালে এ ঘটনা ঘটে। 

মৃত শিশু আব্দুর রহমান চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের নরেন্দ্রপুর গ্রামের মোহাম্মদ আলমের ছেলে। 

মৃতের পরিবার ও আলাতুলি ইউপি চেয়ারম্যান জয়নাল আবেদিন জানান, আলাতুলি ইউনিয়নের দুর্লভপুর গ্রামে নানা-নানীর বাড়িতে বেড়াতে এসে সকাল ৯টার দিকে  খাবার খেয়ে বাড়ির পাশে বিলের ধারে শিশু আব্দুর রহমান খেলা করছিল। ধারণা শিশুটি খেলতে গিয়ে বিলের পানিতে পড়ে ডুবে যায়। পরে স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে সাড়ে ১০টার দিকে ২৫০ শয্যাবিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ  জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন।

Read more — স্থানীয়
← Home