চাঁপাইনবাবগঞ্জের যে সব এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে কাল

লাইভ রিপোর্ট, চাঁপাইনবাবগঞ্জ
৫ অক্টোবর ২০২৬, ০৭:২২ অপরাহ্ণ
চাঁপাইনবাবগঞ্জের যে সব এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে কাল

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় আগামীকাল বুধবার সকাল থেকে বিকাল পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। বিদ্যুৎ সরবরাহকারী প্রতিষ্ঠান নেসকো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। 

বিজ্ঞপ্তিতে বলা হয়- বিদ্যুৎ সঞ্চালন লাইন সংলগ্ন গাছের ডাল-পাল কাটার জন্য বিদ্যুৎ সংযোগ বন্ধ রাখা হবে। সকাল ৯টা থেকে টানা বিকাল ৪ টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

উপজেলার মনকষা ১১ কেভি লাইনের ফিডারের আওতাধীন বাররশিয়া, দাদনচক, সাতরশিয়া, হাউসনগর, আইড়ামারি, একবরপুর, বিনোদপুর, বিশ্বনাথপুর, কালিগঞ্জ এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। 

গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য নেসকো কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখ প্রকাশও করেছে।

Read more — স্থানীয়
← Home