চাঁপাইনবাবগঞ্জে প্রতিটি পূজামন্ডপে সিসি ক্যামেরা স্থাপনের সিদ্ধান্ত

লাইভ রিপোর্ট, চাঁপাইনবাবগঞ্জ
৬ অক্টোবর ২০২৬, ০৭:১২ অপরাহ্ণ
চাঁপাইনবাবগঞ্জে প্রতিটি পূজামন্ডপে সিসি ক্যামেরা স্থাপনের সিদ্ধান্ত

চাঁপাইনবাবগঞ্জে এবারও প্রতিটি পূজা মন্ডপে সিসিটিভি ক্যামেরা স্থাপনের সিদ্ধান্ত নেয়া হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ও নির্বিঘ্ন পূজা উদযাপনের জন্য এ সিদ্ধান্ত নেয়া হয়েছ। 

মঙ্গলবার শারদীয় দুর্গাপূজায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে পূজা মন্ডপের নেতৃবৃন্দের সঙ্গে মত বিনিময় শেষে এ কথা জানিয়েছেন সুপার গৌতম কুমার বিশ্বাস। 

বিকেলে পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস।

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) এ এন এম ওয়াসিম ফিরোজ, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সভাপতি ডাবলু কুমার ঘোষ, সাধারণ সম্পাদক শ্রী ধনঞ্জয় চ্যাটার্জী, বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রীষ্টান ঐক্য পরিষদ চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক শ্রী দিলিপ রায়, নাচোল উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শ্রী সুধেন বর্মণ, শিবগঞ্জ উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শ্রী প্রশান্ত দাস,  গোমস্তাপুর উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সুমন সাহা, হিন্দু-বৌদ্ধ-খ্রীষ্টান ঐক্য পরিষদ চাঁপাইনবাবগঞ্জ পৌর কমিটি সাধারণ সম্পাদক সমিত চ্যাটার্জী, চাঁপাইনবাবগঞ্জ সার্বজনীন মন্দিরের সম্পাদক স্বপন ঘোষ প্রমুখ। 

পুলিশ সুপার বলেন, দূর্গাপূজা উদযাপনে শান্তি শৃংখলা বজায় রাখতে প্রতিটি পূজা মন্ডপে সিসি ক্যামেরা স্থাপন করতে হবে। , মন্দিরভিত্তিক স্বেচ্ছাসেবক দল গঠন, পুলিশী টহল ব্যবস্থা থাকার কথা জানান পুলিশ সুপার। 

এছাড়া জেলায় দূর্গাপূজা উদযাপনে শান্তি-শৃংখলা বজায় রাখতে সকলের প্রতি আহবান জানান বক্তারা। আগামী ১৬ অক্টোবর থেকে হিন্দু ধর্মালম্বীদের সবচেয় বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা শুরু হবে। এবার জেলার ৫ উপজেলার ১৬৩ টি মন্ডপে শারদীয় দুর্গাপূজা উদযাপিত হবে।

 

Read more — স্থানীয়
← Home