চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু আক্রান্ত নারীর মৃত্যু

লাইভ রিপোর্ট, চাঁপাইনবাবগঞ্জ
৭ অক্টোবর ২০২৬, ০১:৫৫ অপরাহ্ণ
চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু আক্রান্ত নারীর মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মোসা. জোস্না আরা (৫০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার দিবাগত রাত সোয়া ২ টায় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

বুধবার সকালে রামেক হাসপাতালের মিডিয়া মুখপাত্র ডা. শামীম আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।

মৃত জোস্না আরার বাড়ি চাঁপাইনবাবগঞ্জের নামোশংকরবাটী এলাকায়।

হাসপাতালের মুখপাত্র ডা. শামীম আহমেদ বলেন, মঙ্গলবার দুপুর ১২টা ৫ মিনিটে রামেক হাসপাতালে ভর্তি করা হয় জোস্না আরাকে। চিকিৎসাধীন অবস্থাতেই তিনি মারা যান। তার মৃত্যুর কারণ হিসেবে ‘এক্সপান্ডেড ডেঙ্গু সিন্ড্রোম’ উল্লেখ করা হয়েছে।

Read more — স্থানীয়
← Home