চাঁপাইনবাবগঞ্জে হারানো ৩০ মোবাইল উদ্ধার করে মালিকদের হস্তান্তর

লাইভ রিপোর্ট, চাঁপাইনবাবগঞ্জ
৭ অক্টোবর ২০২৬, ০৭:৪৫ অপরাহ্ণ
চাঁপাইনবাবগঞ্জে হারানো ৩০ মোবাইল উদ্ধার করে মালিকদের হস্তান্তর

চাঁপাইনবাবগঞ্জে বিভিন্ন সময়ে হারিয়ে যাওয়া ও চুরি হওয়া ৩০ মোবাইল ফোন উদ্ধার করে মালিকের কাছে ফিরিয়ে দেয়া হয়েছে। বুধবার পুলিশ সুপারের কার্যালয়ে মালিকদের হাতে তুলে দেয়া হয় ফোনগুলো।

পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস ফোনগুলো হস্তান্তর করেন।

পুলিশ সুপারের কার্যালয় থেকে জানানো হয়েছে, উদ্ধার হওয়ায় ৩০ মোবাইল ফোনের মধ্যে ১৫টিই সদর মডেল থানার আওতাধীন এলাকার। এছাড়াও শিবগঞ্জ থানার ৬টি, গোমস্তাপুর থানার ২টি, নাচোল থানার ৭টি রয়েছে। মোবাইল হারিয়ে যাওয়ার পওয়া সংশ্লিষ্ট থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছিলো।

পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস জেলা পুলিশের নিরলস প্রচেষ্টা, আন্তরিকতা ও প্রযুক্তিনির্ভর কার্যক্রমের মাধ্যমে হারিয়ে যাওয়া ৩০টি মোবাইল ফোন উদ্ধার করে। পরে তা প্রকৃত মালিকদের নিকট হস্তান্তর করা হয়।

Read more — স্থানীয়
← Home