রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২৩৪

লাইভ রিপোর্ট, চাঁপাইনবাবগঞ্জ
৭ অক্টোবর ২০২৬, ০৮:৪৪ অপরাহ্ণ
রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২৩৪

রাজশাহী রেঞ্জ পুলিশের অভিযানে গত ২৪ ঘণ্টায় ২৩৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ অভিযানকালে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয়।

বুধবার রাজশাহী রেঞ্জ কার্যালয়ের মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

পুলিশ জানায়, গত ২৪ ঘণ্টায় রুজু হওয়া মামলার মধ্যে ১টি খুন, ১টি যৌতুকের জন্য হত্যা, ১টি চুরি, ১টি নারী ও শিশু নির্যাতন এবং অন্যান্য খাতে ৬৭টি মামলা রয়েছে; এছাড়া এ সময়ে রেঞ্জ জুড়ে ৬টি অপমৃত্যুর ঘটনা রেকর্ড করা হয়েছে।

অপরাধ দমনে পুলিশ মোট ১৪৫টি অভিযান পরিচালনা করে। এসব অভিযানে পরোয়ানা মূলে ১৩০ জন, সাজাপ্রাপ্ত ২৯ জন, তদন্তাধীন মামলায় ৬৯ জন, প্রতিরোধমূলক ৬ জন এবং মাদক ব্যবসায়ী ও মাদকসেবী হিসেবে ২৯ জনসহ মোট ২৩৪ জনকে গ্রেপ্তার করা হয়। একইসঙ্গে পুলিশি অভিযানে সাড়ে ৩ গ্রাম হিরোইন, ১৩৮ পিস ইয়াবা, ৩০৫ পিস টাপেন্টাডল ট্যাবলেট, ২ কেজি ১৮৫ গ্রাম গাঁজা এবং ৫০ বোতল ইস্কাফ সিরাপ উদ্ধার করা হয়েছে।

Read more — উত্তরাঞ্চল
← Home