শুক্রবার বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে যে সব এলাকায়

লাইভ রিপোর্ট, চাঁপাইনবাবগঞ্জ
৮ অক্টোবর ২০২৬, ০৭:৩৯ অপরাহ্ণ
শুক্রবার বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে যে সব এলাকায়

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ পৌর এলাকায় আগামীকাল শুক্রবার সকাল থেকে বিকাল পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। বিদ্যুৎ সরবরাহকারী প্রতিষ্ঠান নেসকো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। 

বিজ্ঞপ্তিতে বলা হয়- বিদ্যুৎ সঞ্চালন লাইন সংলগ্ন গাছের ডাল-পাল কাটার জন্য বিদ্যুৎ সংযোগ বন্ধ রাখা হবে। সকাল ৯টা থেকে টানা বিকাল ৪ টা পর্যন্ত টাউন ও স্টেডিয়াম ফিডারের আওতাধীন এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

শিবগঞ্জ পৌর এলাকার সেলিমাবাদ, দেওয়ান জায়গীর, দৌলতপুর, কুমারপাড়া, শিবগঞ্জ বাজার, কালুপুর, বাগানটুলি, লাগাদপাড়া, কারবালা মোড়, ছোট চক, চতুরপুর, আলীডাঙ্গা, তর্তিপুর ও শেখটোলা এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখার কথা জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে। গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য নেসকো কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখ প্রকাশও করেছে।

Read more — স্থানীয়
← Home