ডেঙ্গু প্রতিরোধে ফগার মেশিন ও দক্ষ জনবল চেয়ে এমপি বুলবুলের ডিও লেটার

লাইভ রিপোর্ট, চাঁপাইনবাবগঞ্জ
১৫ অক্টোবর ২০২৬, ০৬:৫১ অপরাহ্ণ
ডেঙ্গু প্রতিরোধে ফগার মেশিন ও দক্ষ জনবল চেয়ে এমপি বুলবুলের ডিও লেটার

চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে ফগার মেশিন ও প্রশিক্ষিত জনবল চেয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে আধা সরকারিপত্র (ডিও লেটার) দিয়েছেন সংসদ সদস্য নূরুল ইসলাম বুলবুল। বৃহস্পতিবার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলমে হাতে ডিও লেটার তুলে দেন সংসদ সদস্য নিজেই। 

এ সময় পরিস্থিতি পর্যবেক্ষণে প্রতিমন্ত্রীকে চাঁপাইনবাবগঞ্জ সফরের আমন্ত্রণও জানানো হয়। 

সংসদ সদস্য নূরুল ইসলাম বুলবুলের মিডিয়া সেল থেকে জেলার সাংবাদিকদের কাছে ওই ডিও লেটারের প্রতিলিপি সরবরাহ করা হয়েছে। এতে বলা হয়েছে- চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গুর ক্রমবর্ধমান সংক্রমণ জনস্বাস্থ্যের জন্য গভীর উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। প্রতিদিন বিপুলসংখ্যক নতুন রোগী শনাক্তের পাশাপাশি আক্রান্তরা মারাও যাচ্ছেন। এ অবস্থায় চাঁপাইনবাবগঞ্জ সদর (চাঁপাইনবাবগঞ্জ-৩) আসনে জরুরি ভিত্তিতে মশকনিধন কার্যক্রম জোরদার করা প্রয়োজন। 

ডিও লেটারে জরুরীভিত্তিতে ১০টি ফগার মেশিন, প্রয়োজনীয় প্রশিক্ষিত জনবল, কীটনাশক ও আনুষঙ্গিক সরঞ্জাম বরাদ্দ দেয়ার জন্য অনুরোধ জানানো হয়। 

Read more — স্থানীয়
← Home