চাঁপাইনবাবগঞ্জের ৩০০ নারী দুর্গাপূজায় পেলেন প্রধানমন্ত্রীর উপহার

লাইভ রিপোর্ট, চাঁপাইনবাবগঞ্জ
১৭ অক্টোবর ২০২৬, ০৪:০২ অপরাহ্ণ
চাঁপাইনবাবগঞ্জের ৩০০ নারী দুর্গাপূজায় পেলেন প্রধানমন্ত্রীর উপহার

চাঁপাইনবাবগঞ্জে শারদীয়া দুর্গোৎসবে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে ৩০০ নারীকে নতুন শাড়ি দেয়া হয়েছে। শনিবার চাঁপাইনবাবগঞ্জ শহরের টাউন ক্লাবে আনুষ্ঠানিকভাবে শাড়িগুলো বিতরণ করা হয়। 

শাড়ি বিতরণ উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপি এক অনুষ্ঠানের আয়োজন করে। সেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য (চাঁপাইনবাবগঞ্জের দায়িত্বপ্রাপ্ত) মোসাঃ সানজিদা ইয়াসমিন তুলি।

জেলা বিএনপির আহ্বায়ক মো. গোলাম জাকারিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মারুফ আফজাল রাজন, জেলা বিএনপির সদস্য সচিব মো. রফিকুল ইসলাম, আইনজীবী গোলাম কবির, বিএনপি নেতা ওবায়েদ পাঠান, চাঁপাইনবাবগঞ্জ পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি কামরুজ্জামান মুক্তা, যুবনেতা আব্দুর রহমান অনু, জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক ধনঞ্জয় চ্যাটার্জি প্রমুখ।

অনুষ্ঠানে সনাতন ধর্মালম্বী নারীদের হাতে শাড়ি তুলে দেন সংসদ সদস্য মোসাঃ সানজিদা ইয়াসমিন তুলি। এ সময় তিনি বলেন,শারদীয় দুর্গোৎসবের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে প্রধানমন্ত্রী এ অনন্য উদ্যোগ নিয়েছেন। সবার সঙ্গে ভাগাভাগি করে নেওয়া উৎসবের আনন্দ। সমাজের অসহায় ও দুস্থ মানুষের মুখে হাসি ফোটানোই মূল লক্ষ্য আমাদের প্রধানমন্ত্রীর। 

Read more — স্থানীয়
← Home