গোমস্তাপুরে সড়ক দুর্ঘটনায় নারীর মৃত্যু

লাইভ রিপোর্ট, গোমস্তাপুর
১৭ অক্টোবর ২০২৬, ১১:০৩ অপরাহ্ণ
গোমস্তাপুরে সড়ক দুর্ঘটনায় নারীর মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে সড়ক দুর্ঘটনায় জোসনা বেগম নামে এক নারীর মৃত্যু হয়েছে। শনিবার রাত ৯ টার দিক উন্নত চিকিৎসার রাজশাহী নেওয়ার পথে মারা যান তিনি। এর আগে বিকেলে রহনপুর -আড্ডা আঞ্চলিক সড়কের মাধাইপুরে এ দুর্ঘটনায় গুরুতর আহত হোন জোসনা। 

নিহত জোসনা উপজেলার রহনপুর ইউনিয়নের কাজিগ্রামের বেলাল হোসেন মতির স্ত্রী। 

স্থানীয় ও ফায়ার সার্ভিস সুত্রে জানা গেছে, শনিবার বিকেলে জোসনা বেগম সড়ক পার হওয়ার সময় বিপরীত দিক থেকে আসা একটি ভটভটি তাকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হন তিনি। খবর পেয়ে রহনপুর ফায়ার সার্ভিস স্টেশনের সদস্যরা তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। সেখানে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করে। হাসপতালে নেওয়ার পথে রাত ৯ টার দিকে মারা যান তিনি। 

Read more — স্থানীয়
← Home