চাঁপাইনবাবগঞ্জে ৯২ ককটেল ও সাড়ে ১১ কেজি গান পাউডার উদ্ধার

লাইভ রিপোর্ট, চাঁপাইনবাবগঞ্জ
১৬ অক্টোবর ২০২৬, ০২:৩৭ অপরাহ্ণ
চাঁপাইনবাবগঞ্জে ৯২ ককটেল ও সাড়ে ১১ কেজি গান পাউডার উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জের একটি আম বাগান থেকে ৯২ টি ককটেল ও ১১ কেজি ৮০০ গ্রাম গান পাউডার উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-এসআরবি। বৃহস্পতিবার রাতে সদর উপজেলার মহারাজপুর-পূর্ব টিকরা গ্রাম থেকে ককটেল ও গান পাউডারগুলো উদ্ধার করা হয়।

এসআরবি’র কোম্পানী কমাণ্ডার এএসপি তরিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

তরিকুল ইসলাম বলেন, নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এসআরবি-৫ এর একটি দল মহারাজপুর-পূর্ব টিকরা গ্রামের একটি আম বাগানে অভিযান চালায়। এ সময় সেখান থেকে ৯২ টি ককটেল ও ১১ কেজি ৮০০ গ্রাম গাউ পাউডার উদ্ধার করে এসআরবির বোম্ব ডিস্পোজাল ইউনিট। এছাড়াও উদ্ধার করা হয়েছে ককটেল তৈরি অন্যান্য উপকরণ ও দুটি বড় হাসুয়া।

তিনি আরও বলেন, নাশকতা সৃষ্টির জন্য দুস্কৃতিকারীরা এসব ককটেল ও বিস্ফোরক মজুত করেছিলো। এসআরবি দুস্কৃতিকারীদের পরিকল্পনা নসাৎ করেছে। তবে ঘটনার সঙ্গে জড়িত কাউকে আটক করা যায় নি।

এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণের পর উদ্ধার ককটেল ও গান পাউডার সদর থানায় জমা দেয়া হয়েছে।

Read more — স্থানীয়
← Home