চাঁপাইনবাবগঞ্জ-ঢাকা রুটে চালু হচ্ছে আরও একটি নতুন ট্রেন

লাইভ রিপোর্ট, রাজশাহী
১৭ অক্টোবর ২০২৬, ১১:৩৮ অপরাহ্ণ
চাঁপাইনবাবগঞ্জ-ঢাকা রুটে চালু হচ্ছে আরও একটি নতুন ট্রেন

চাঁপাইনবাবগঞ্জ থেকে রাজশাহী হয়ে ঢাকা রুটে আরও নতুন আন্তঃনগর ট্রেন চালু হচ্ছে। নতুন ট্রেনটিও বনলতা এক্সপ্রেসের মতই বিরতিহীনভাবে চলাচল করবে।

শনিবার বিকালে রাজশাহী মেডিকেল কলেজের সম্মেলন কক্ষে সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন মো. মিজানুর রহমান মিনু।

ভূমিমন্ত্রী বলেন, চাঁপাইনবাবগঞ্জ ও রাজশাহী থেকে বিভিন্ন রুটে আরও তিনটি ট্রেন চালু হবে। এর মধ্যে একটি চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী-ঢাকা রুটে বিরতিহীনভাবে চলাচল করবে। অন্য দুটি রাজশাহী থেকে চট্টগ্রাম ও রাজশাহী থেকে কলকাতা রুটে চলাচল করবে।

নতুন ট্রেনটি চাঁপাইনবাবগঞ্জ থেকে ছেড়ে যাবে রাতে। আর সকালে ছেড়ে আসবে ঢাকা থেকে। তবে কবে নাগাদ এই ট্রেন চালু হয়ে তা নির্দিষ্ট করে বলেন নি ভূমিমন্ত্রী।

Read more — স্থানীয়
← Home