দুর্গাপূজায় উস্কানি-গুজব প্রতিরোধে ‘সোস্যাল মিডিয়ায় ২৪ ঘণ্টা নজরদারী’ এসআরবির

আবু সাইদ, চাঁপাইনবাবগঞ্জ
১৮ অক্টোবর ২০২৬, ০২:০০ অপরাহ্ণ
দুর্গাপূজায় উস্কানি-গুজব প্রতিরোধে ‘সোস্যাল মিডিয়ায় ২৪ ঘণ্টা নজরদারী’ এসআরবির

চাঁপাইনবাবগঞ্জে দুর্গাপূজাকে ঘিরে উস্কানি ও গুজব প্রতিরোধে সার্বক্ষনিক সামাজিক যোগাযোগ মাধ্যমে নজরদারী করছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-এসআরবি। রোববার দুপুরে পূজা মণ্ডপ পরিদর্শন শেষে এ তথ্য জানিয়েছে এসআরবি-৫ চাঁপাইনবাবগঞ্জের কোম্পানী কমাণ্ডার সিনিয়র এএসপি তরিকুল ইসলাম।

শহরের শিবতলা এলাকার চরজোতপ্রতাপ দুর্গামাতা ঠাকুররানী মন্দিরসহ বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করে তরিকুল ইসলাম। পরে প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের তিনি বলেন- চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পে সাইবার মনিটরিং সেল গঠন করে এসআরবি’র দুজন সদস্য ২৪ ঘণ্টা ফেসবুকসহ অন্যান্য সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্ট নজরদারি করছে। কেউ উস্কানিমূলক কিছু পোস্ট করলে বা গুজব ছড়ানে তাৎক্ষনিক তাকে শনাক্ত করা সম্ভব হবে এবং দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া যাবে। তবে এখন পর্যন্ত গুজব বা উস্কানিমূলক কোন পোস্ট খুঁজে পায়নি এসআরবি’র বিশেষ এ সাইবার মনিটরিং সেল। অনুরূপভাবে রাজশাহীতেও এসআরবি-৫ সদর দপ্তরে সাইবার মনিটরিং সেল সক্রিয়ভাবে কাজ করছে।

এসআরবি’ কোম্পানী কমাণ্ডার আরও বলেন, চাঁপাইনবাবগঞ্জের ১৬৪ টি পূজা মণ্ডপে নিরাপত্তা দিচ্ছে এসআরবি সদস্যরা। অতিরিক্ত টহলের পাশাপাশি বাড়ানো হয়েছে গোয়েন্দা নজরদারিও।

Read more — স্থানীয়
← Home