স্ত্রী যৌতুক মামলা করায় শ্বশুরকে মারধর ও শ্বাসরোধে হত্যার চেষ্টা!

লাইভ রিপোর্ট, চাঁপাইনবাবগঞ্জ
২১ অক্টোবর ২০২৬, ১২:১৯ অপরাহ্ণ
স্ত্রী যৌতুক মামলা করায় শ্বশুরকে মারধর ও শ্বাসরোধে হত্যার চেষ্টা!

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে তোফিজুল ইসলাম নামে এক ব্যক্তিকে মারধর ও শ্বাসরোধ করে হত্যার অভিযোগ ওঠেছে তার জামাতার বিরুদ্ধে। মঙ্গলবার রাতে উপজেলার ষাঁড়বুরুজ এলাকায় এ ঘটনা ঘটে। অভিযোগ উঠেছে- তোফিজুলের মেয়ে তার স্বামী মো. সেলিমের বিরুদ্ধে যৌতুকের মামলা করায় প্রতিশোধ নিতেই এ ঘটনা ঘটিয়েছেন। 

ওই ঘটনায় তোফিজুলের মেয় তাসলিমা আফরোজ তিশা গোমস্তাপুর থানায় লিখিত এজাহার দিয়েছেন মামলা দায়েরের জন্য। 

এজাহারে উল্লেখ করা হয়েছে- গত ১০ জানুয়ারি উপজেলার রহনপুর ইউনিয়নের ষাঁড়বুরুজ এলাকার তোফিজুল ইসলামের মেয়ে তাসলিমা আফরোজ তিশারে সঙ্গে একই এলাকার আতাউর রহমানের ছেলে মো. সেলিমের বিয়ে হয়। বিয়ের পর থেকেই যৌতুকের জন্য নির্যাতন করা হয় তিশাকে। পরে স্বামী ও শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে আদালতে মামলা করেন তিশা। ওই রাগেই মঙ্গলবার রাতে তিশার বাবাকে মারধর ও হত্যার চেষ্টা করা হয়। 

মামলার এজাহারে আরও বলা হয়, রাতে ভ্যানযোগে বাড়ি ফিরছিলেন তোফিজুল ইসলাম। ষাঁড়বুরুজ এলাকায় পৌঁছালে তৌফিজুলকে অতর্কিতভাবে মারধর করা হয় এবং এক পর্যায়ে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করা হয়। 

এজাহার পাওয়ার কথা স্বীকার করে গোমস্তাপুর থানার ওসি নাজমুল হক জানান, ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

Read more — স্থানীয়
← Home