গোমস্তাপুরে ৯ মাসে ৫৮ সড়ক দুর্ঘটনা, আইনশৃঙ্খলা বাহিনী নজরদারির তাগিদ

লাইভ রিপোর্ট, গোমস্তাপুর
২১ অক্টোবর ২০২৬, ০৫:১৯ অপরাহ্ণ
গোমস্তাপুরে ৯ মাসে ৫৮ সড়ক দুর্ঘটনা, আইনশৃঙ্খলা বাহিনী নজরদারির তাগিদ

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার আঞ্চলিক সড়ক-মহাসড়কে দুর্ঘটনা বেড়েই চলছে। গত ৯ মাসে উপজেলার ৫৮ টি সড়ক দুর্ঘটনা ঘটেছে। এ অবস্থায় সড়কে সতর্ক হয়ে চলাচলের পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্টরা। 

সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে- গোমস্তাপুরে সবচেয়ে বেশি দুর্ঘটনা ঘটেছে উত্তরবঙ্গগামী কানসাট-গোমস্তাপুর-পোরশা-সাপাহার সড়কে। এ সড়ক দিয়ে সোনামসজিদ স্থলবন্দরের সঙ্গে উত্তরবঙ্গের যোগাযোগ স্থাপিত হয়েছে। ফলে ভারি যানবাহন তুলনামূলক বেশি চলাচল করে এই সড়কে। 

স্থানীয়দের দাবি- সড়কে অবৈধ যানবাহনের অবাধ চলাচল ও হাইওয়ে পুলিশের কার্যক্রম না থাকায় দুর্ঘটনা বাড়ছে। সবশেষ গত ১৭ অক্টোবর বিকেলে উত্তরবঙ্গগামী আঞ্চলিক মহা সড়কেরমাধাইপুরে রাস্তা পার হতে গিয়ে ভুটভুটির ধাক্কায় জোসনা বেগম নামে এক নারীর মৃত্যু হয়েছে। 

গোমস্তাপুর ফায়ার সার্ভিস স্টেশন সুত্রে জানা গেছে, চলতি বছরের গত ৯ মাসে উপজেলার বিভিন্ন সড়কে ৫৮টি দুর্ঘটনা ঘটে। এতে ৮২ জন হতাহত হয়। এছাড়া, গত বছর অর্থাৎ ২০২৫ সালে ১৬৭ টি দুটনায় হতাহত হয়েছিলেন ২৩০ জন। 

এ প্রসঙ্গে রহনপুর ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ মাহতাবউদ্দিন জানান, সড়কগুলোতে অবৈধ যানবাহনের ছড়াছড়ি, যানবাহনের অনিয়ন্ত্রিত গতি, আইন শৃঙ্খলা বাহিনীর মনিটরিংয়ের অভাবসহ বিভিন্ন কারণে দুর্ঘটনা ঘটছে। 

তিনি গুরুত্বপূর্ণ এ আঞ্চলিক মহাসড়কে হাইওয়ে পুলিশের কার্যক্রম চালু করার পরামর্শ দেন।

Read more — স্থানীয়
← Home