চাঁপাইনবাবগঞ্জে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত

লাইভ রিপোর্ট, চাঁপাইনবাবগঞ্জ
২২ অক্টোবর ২০২৬, ০৭:২৮ অপরাহ্ণ
চাঁপাইনবাবগঞ্জে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত

নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ এ প্রতিপাদ্য নিয়ে চাঁপাইনবাবগঞ্জে পালিত হয়েছে জাতীয় নিরাপদ সড়ক দিবস। দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার সকালে র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করে নিরাপদ সড়ক চাই (নিসচা)। 

নবাবগঞ্জ  সরকারি কলেজের সামনে থেকে একটি র‍্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে আবারও কলেজের সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। নিসচা’র জেলা কমিটির সভাপতি মোস্তাফিজুর রহমান মুকুলের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন জেলা সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি,দুর্ঘটনা অনুসন্ধান ও গবেষণা বিষয়ক সম্পাদক সাংবাদিক মেহেদি হাসান। 

এ সময় বক্তারা বলেন, চাঁপাইনবাবগঞ্জে প্রায় প্রতিদিনই ছোট-বড় নানা সড়ক দুর্ঘটনা ঘটছে, যার ফলে অসংখ্য মানুষ নিহত এবং পঙ্গু হচ্ছে । নেশাগ্রস্ত অবস্থায় যানবাহন চালানো। অপ্রশস্ত সড়ক, জেলার সড়কগুলো প্রয়োজনের তুলনায় সরু হওয়া,গাড়ি চালানো অবস্থায় চালকদের অসচেতনতা, মুঠোফোনে কথা বলার কারণে দুর্ঘটনা বাড়ছে। এছাড়াও দুর্ঘটনার আরেকটি কারণ হলো দুর্ঘটনাপ্রবণ বা ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে ট্রাফিক পুলিশের তদারকি না থাকা। বক্তরা বলেন, সড়ক পরিবহন আইনের প্রয়োগহীনতা এবং আইনের বাস্তবায়ন করা না হলে দুর্ঘটনা কমবে না। 

Read more — স্থানীয়
← Home