বাইশপুতুল দুর্গামন্দিরে বিজয়া পুনর্মিলনী

লাইভ রিপোর্ট, চাঁপাইনবাবগঞ্জ
২৩ অক্টোবর ২০২৬, ১০:০৬ অপরাহ্ণ
বাইশপুতুল দুর্গামন্দিরে বিজয়া পুনর্মিলনী

চাঁপাইনবাবগঞ্জের বারঘরিয়ায় ঐতিহ্যবাহী বাইশপুতুল সার্বজনীন দুর্গামন্দিরে উৎসবমুখর পরিবেশে বিজয়া পুনর্মিলনী  অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে মন্দির প্রাঙ্গনে নানান আয়োজন ছিলো পুনর্মিলনী উপলক্ষে। 

শুরুতেই অনুষ্ঠানে আগত অতিথিদের উত্তরীয় দিয়ে বরণ করা হয়। এরপর শুরু হয় আলোচনাসভা। মন্দির কমিটির সভাপতি প্রণব কুমার পালের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন, স্থানীয় সমাজসেবক আল আমিন, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ জেলা শাখার যুগ্ম সম্পাদক পলাশ কুমার দাশ, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সদর উপজেলা শাখার সভাপতি স্বপন কুমার ঘোষ, ভোলাহাট পূজা উদযাপন পরিষদের সভাপতি আশুতোষ ঘোষ, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ চাঁপাইনবাবগঞ্জ পৌর শাখার সভাপতি অপূর্ব সরকার, হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদ সদর উপজেলার সভাপতি অর্জুন চৌধুরী, ব্রাহ্মণ সংসদ চাঁপাইনবাবগঞ্জের সভাপতি রানা প্রতাপ আচার্য্য প্রমুখ।

বক্তারা বলেন, শান্তিপূর্ণ ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে পূজা উদযাপিত হওয়ায় সরকারের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা। সেই সাথে জেলা ও পুলিশ প্রশাসনসহ অন্যান্য সংস্থার সময়োপযোগী ও দায়িত্বশীল ভূমিকা এই উৎসবকে সফল করতে সবচেয়ে বড় অবদান রেখেছে। নিরলস পরিশ্রম, সতর্ক দৃষ্টি ও চমৎকার সমন্বয়ের কারণেই উৎসবমুখর পরিবেশে দূর্গাপূজা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সূচনা বক্তব্য রাখেন বারঘরিয়া বাইশপুতুল সার্বজনীন দুর্গামন্দির কমিটির সাধারণ সম্পাদক মৃণাল কান্তি পাল। 

পরে দূর্গাপূজায় মন্দিরের সার্বিক ব্যবস্থাপনা, সাজসজ্জা ও প্রতিমা সজ্জিতকরণে অবদান রাখায় তিন ক্যাটাগরিতে ৯ জনকে পুরস্কৃত করা হয়। 

শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

Read more — স্থানীয়
← Home