চাঁপাইনবাবগঞ্জে প্রায় ৬ লাখ টাকার জাল নোটসহ তিনজন গ্রেপ্তার

লাইভ রিপোর্ট, চাঁপাইনবাবগঞ্জ
২৪ অক্টোবর ২০২৬, ১১:০৪ পূর্বাহ্ণ
চাঁপাইনবাবগঞ্জে প্রায় ৬ লাখ টাকার জাল নোটসহ তিনজন গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জে প্রায় ৬ লাখ টাকার জাল নোটসহ তিনজনকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-এসআরবি। শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে শিবগঞ্জ পৌর এলাকার স্বর্ণকানপট্টির মুকিম মার্কেট থেকে তাদের গ্রেপ্তার করা হয়। 

শনিবার এসআরবি’র পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

গ্রেপ্তারকৃতরা হলেন- শিবগঞ্জ উপজেলার পার-দিলালপুরের মৃত আজাহার আলীর ছেলে মোঃ বশির উদ্দিন, কলাবাড়ির মৃত রজবুল হকের ছেলে মো. মানিক, চানশিকারী গ্রামের মৃত আবুল হোসেনেরে ছেলে মো. ইউসুফ আলী।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়- গোপন সংবাদের ভিত্তিতে এসআরবির একটি দল মুকিম মার্কেটে অভিযান চালায় এবং ৫ লাখ ৯৩ হাজার টাকার জাল নোটসহ বশির, মানিক ও ইউসুফকে গ্রেফতার করে। এ সময় তাদের কাছ থেকে নগদ ২০ হাজার ৬৪০ টাকা, তিনটি মোবাইল ফোন ও ব্যাংকের দুটি এটিএম কার্ড জব্দ করা হয়।   

পরে মামলা দায়েরর পর তাদের শিবগঞ্জ থানা পুলিশের হাষে হস্তান্তর করা হয়। 

 

Read more — স্থানীয়
← Home