১৯ মামলার পরোয়ানাভুক্ত গোমস্তাপুরের মিজানুরকে ঢাকা থেকে গ্রেপ্তার

লাইভ রিপোর্ট, গোমস্তাপুর
২৫ অক্টোবর ২০২৬, ০১:১০ পূর্বাহ্ণ
১৯ মামলার পরোয়ানাভুক্ত গোমস্তাপুরের মিজানুরকে ঢাকা থেকে গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরের বাসিন্দা ও ১৯ মামলার গ্রেপ্তারি পরোয়ানাভূক্ত পলাতক আসামি মিজানুর রহমানকে আটক করেছে পুলিশ। শুক্রবার রাতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ-ডিএমপির ভাটারা থানা পুলিশের সহায়তায় গোমস্তাপুর থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে। 

মিজানুর গোমস্তাপুরের রহনপুর ইউনিয়নের কাজিগ্রামের (মিরাপুর) ইমরান আলীর ছেলে। তিনি কার্যক্রম বন্ধ হয়ে যাওয়া আলোচিত এনজিও মধুমতি সমাজ উন্নয়ন সংস্থার আইটি অফিসার ছিলেন। 

গোমস্তাপুর থানার ওসি নাজমুল হক এ তথ্য নিশ্চিত করেছেন। 

তিনি জানান, মিজানুরের নামে ১৯ টি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। কিন্তু তিনি দীর্ঘদিন ধরেই আত্মগোপনে ছিলেন। সম্প্রতি গোমস্তাপুর থানায় যোগদানের পর গ্রেপ্তানি পরোয়ানাগুলো দেখার পর তাকে গ্রেপ্তারের তৎপরতা শুরু করা হয়। এরই ধারবাহিকতায় ঢাকার ভাটারা থেকে মিজানুরকে গ্রেপ্তার করা হয়।  ওই অভিযানে নেতৃত্ব দেন গোমস্তাপুর থানার পরিদর্শক( তদন্ত) শাকিল হাসান। 

ওসি আরও বলেন- শুক্রবার রাতে তাকে আটক করে শনিবার গোমস্তাপুর থানায় নিয়ে আসা হয়। শনিবার তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

Read more — স্থানীয়
← Home