লুবনা নিখোঁজ হন নি, ফোনের ত্রুটিতে যোগাযোগ বিচ্ছিন্ন হয়

লাইভ রিপোর্ট, চাঁপাইনবাবগঞ্জ
২৫ অক্টোবর ২০২৬, ১১:৪৩ পূর্বাহ্ণ
লুবনা নিখোঁজ হন নি, ফোনের ত্রুটিতে যোগাযোগ বিচ্ছিন্ন হয়
পরিবারের অনুমতি নিয়ে এই ছবি প্রকাশ করা হলো

সামিয়া ইসলাম লুবনার নিখোঁজ সংবাদটি সামাজিক যোগাযোগমাধ্যমে হয়তো আপনিও দেখেছেন। গতকাল শনিবার থেকে ফেসবুকসহ অন্যান্য সামাজিক যোগাযোগমাধ্যমে সংবাদটি দ্রুত ছড়িয়ে পড়ে। কিন্তু চাঁপাইনবাবগঞ্জের সামিয়া ইসলাম লুবনা আদৌতেও নিখোঁজ হননি। মোবাইল ফোনের ত্রুটির কারণে পরিবারের সঙ্গে সাময়িক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছিলো। 

রোববার সকালে লুবনার ছেলে তানভীর ইসলাম সোপান চাঁপাই লাইভকে এ তথ্য নিশ্চিত করেছে। 

সোপান বলেন, যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ার পর আমরাও উদ্বিগ্ন ছিলাম। কিন্তু কিছুক্ষণ আগেই আম্মুর সঙ্গে কথা হয়েছে। উনি একটু অসুস্থ্য। পাশাপাশি তার ব্যবহৃত ফোনে একটু সমস্যার কারণে কল করা যায়নি।

তিনি আরও বলেন, আম্মু তার এক বান্ধবীর বাড়িতে আছেন এবং নিরাপদে আছেন।

সামিয়া ইসলাম লুবনা চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা নিবাসী বিশিষ্ট ব্যবসায়ী মৃত আলী আহমেদ খাঁনের একমাত্র মেয়ে। তার স্বামী মরহুম টিটো। গত বুধবার লুবনা তার বান্ধবীর বাড়ি যান। শুক্রবার বিকেলে ফিরে আসার কথা ছিলো। কিন্তু এরইমধ্যে তার মোবাইলে ত্রুটির কারণে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। 

Read more — স্থানীয়
← Home