চাঁপাইনবাবগঞ্জে স্কাউটার মাহফুজের দাফন সম্পন্ন

লাইভ রিপোর্ট, চাঁপাইনবাবগঞ্জ
২৫ অক্টোবর ২০২৬, ০৫:২১ অপরাহ্ণ
চাঁপাইনবাবগঞ্জে স্কাউটার মাহফুজের দাফন সম্পন্ন

চাঁপাইনবাবগঞ্জ জেলা স্কাউটসের সদস্য ও গোরক্ষনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্কাউটার কেএম মাহফুজুর রহমানের দাফন সম্পন্ন হয়েছে। রোববার সকাল সাড়ে ৯টায় চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার উপরাজারামপুর গোরস্থানে জানাজা শেষে তাকে দাফন করা হয়। 

জানাজায় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও জেলা স্কাউটসের সভাপতি আবু ছালেহ মো. মুসা জঙ্গী, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও জেলা স্কাউটসের কমিশনার আনিসুর রহমান, রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জ জেলা স্কাউটসের নেতৃবৃন্দসহ অনেকে।

জানাজা শেষে বাংলাদেশ স্কাউটসের পক্ষ থেকে তাঁর প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।

এর আগে শনিবার রাত পৌনে ৮টার দিকে উপরাজারামপুরে নিজ বাসভবনে কেএম মাহফুজুর রহমান মারা যান। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই কন্যা ও এক ছেলেসহ অসংখ্য বন্ধু-স্বজন রেখে গেছেন।

কেএম মাহফুজুর রহমান চাঁপাইনবাবগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসাবে  দীর্ঘদিন দায়িত্বে ছিলেন। পরে তিনি বদলি হয়ে গোরক্ষনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক (চলতি দ্বায়িত্ব) হিসাবে যোগদান করেছিলেন। 

স্কাউট আন্দোলনের সঙ্গে ছাত্র অবস্থা থেকে যুক্ত ছিলেন কে এম মাহফুজুর রহমান, একসময় হয়ে উঠেন একজন দক্ষ স্কাউট সংগঠক। সদর উপজেলা স্কাউটসের সম্পাদকের দায়িত্বও পালন করেন।

 

Read more — স্থানীয়
← Home