চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু জ্বরে কলেজ ছাত্রের মৃত্যু

লাইভ রিপোর্ট, চাঁপাইনবাবগঞ্জ
২৫ অক্টোবর ২০২৬, ০৫:৩২ অপরাহ্ণ
চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু জ্বরে কলেজ ছাত্রের মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু আক্রান্ত হয়েছে আব্দুল হাসিব নামে এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে। রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার বেলা পৌনে ১১ টার মারা যান তিনি।

রোববার রামেক হাসপাতাল কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছেন।

হাসপাতাল সূত্র জানায়, শনিবার সোয়া ১০ টার দিকে রামেক হাসপাতালে ভর্তি হয় হাসিব। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বেলা পৌনে ১১ টার দিকে তিনি মারা যান। হাসপাতালের রেজিষ্ট্রারে তার মৃত্যুর কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে ‘ডেঙ্গু শক সিন্ড্রোম’। তার বাড়ি চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলাতে।

চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক জমির মো. হাসিবুস সাত্তার বলেন, ডেঙ্গু আক্রান্ত হলে হাসিব বাড়িতেই চিকিৎসা নিচ্ছিলেন। পরে তার অবস্থার অবনতি হলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই তার মৃত্যু হয়।

Read more — স্থানীয়
← Home