সারজিস আলম আজ চাঁপাইনবাবগঞ্জ আসছেন

লাইভ রিপোর্ট
৭ অক্টোবর ২০২৫, ১২:৩২ অপরাহ্ণ
সারজিস আলম আজ চাঁপাইনবাবগঞ্জ আসছেন

জাতীয় নাগরিক পার্টি- এনসিপি’র মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম আজ মঙ্গলবার চাঁপাইনবাবগঞ্জে আসছেন। বিকাল ৫ টায় চাঁপাইনবাবগঞ্জ শহরের ফুড ক্লাব কনফারেন্স রুমে দলের জেলা সমন্বয় সভায় অংশ নেবেন তিনি। 

এনসিপির কেন্দ্রীয় সদস্য আসিফ মোস্তফা জামাল এ তথ্য নিশ্চিত করেছেন। 

এনসিপি চাঁপাইনবাবগঞ্জের মিডিয়া সেলের হোয়াটসঅ্যাপ গ্রুপে আসিফ মোস্তফা জামাল লিখেছেন, দলের স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে রুদ্ধদার সভা হবে কেন্দ্রীয় নেতৃবৃন্দের। এরপর সন্ধ্যায় পৌনে ৭ টায় সাংবাদিকদের সঙ্গে কথা বলবেন সারজিস আলম।

দলীয় সভায় আরও উপস্থিত থাকবেন যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন, সাংগঠনিক সম্পাদক (রাজশাহী) ইমরান ইমন, চাঁপাইনবাবগঞ্জের প্রধান সমন্বয়কারী আলাউল হকসহ অন্যরা। 

সারজিস আলম দলের নেতাকর্মীদের গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা দেবেন এবং সমন্বয় সভায় তার অংশগ্রহনের পর জেলায় দলীয় কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশা প্রকাশ করেছেন এনসিপির নেতাকর্মীরা।

Read more — স্থানীয়
← Home