চাঁপাইনবাবগঞ্জে পদ্মায় পর পর দু’দিন পানি বেড়েছে অস্বাভাবিকভাবে

লাইভ রিপোর্ট
৮ অক্টোবর ২০২৫, ০৫:১৪ অপরাহ্ণ
চাঁপাইনবাবগঞ্জে পদ্মায় পর পর দু’দিন পানি বেড়েছে অস্বাভাবিকভাবে

চাঁপাইনবাবগঞ্জের পদ্মা নদীতে দু’দিন ধরে অস্বাভাবিকভাবে পানি বাড়ছে। উজান থেকে নেমে আসা ঢলের কারণে পানি বাড়ছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা। 

চাঁপাইনবাবগঞ্জ পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে আজ বুধবার সকাল ৯ টা থেকে পূর্ববর্র্তী ৪৮ ঘণ্টায় পদ্মা নদীতে পানি বেড়েছে ৬৫ সেন্টিমিটার। সোমবার সকাল ৯ টায় পদ্মা নদীর পাঙ্খা পয়েন্টে পানির সমতল ছিল ১৮ দশমিক ৯৯ মিটার। বুধবার সকালে তা বেড়ে হয়েছে ১৯ দশমিক ৬৪ মিটার। তবে পানির সমতল এখনও বিপৎসীমার অনেক নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। পদ্মার পাঙ্খা পয়েন্টে পানির বিপৎসীমা ধরা হয় ২২ দশমিক ০৫ মিটার। 

চাঁপাইনবাবগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী এসএম আহসান হাবীব বলেন, ভারতের বৃষ্টিপাত বেশি হওয়ায় ঢলের কারণে পানি বাড়ছে পদ্মা নদীতে। আগামী ২ থেকে ৩ দিন পানি বৃদ্ধি অব্যাহত থাকবে। এরপর পানি কমতে শুরু করবে। 

পানি বাড়লেও বন্যার আশঙ্কা নেই বলে জানিয়েছেন এসএম আহসান হাবীব।  

Read more — স্থানীয়
← Home