চাঁপাইনবাবগঞ্জে বিশ্ব দৃষ্টি দিবস পালিত

লাইভ রিপোর্ট
৯ অক্টোবর ২০২৫, ০৮:০৩ অপরাহ্ণ
চাঁপাইনবাবগঞ্জে বিশ্ব দৃষ্টি দিবস পালিত

চাঁপাইনবাবগঞ্জে বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে বিশ্ব দৃষ্টি দিবস। বৃহস্পতিবার দুপুরে দিবসটি উপলক্ষে সিভিল সার্জন অফিসে সামনে থেকে একটি র‌্যালি বের করা হয়। শহরের বিভিন্ন সড়ক ঘুরে র‌্যালিটি একইস্থানে গিয়ে শেষ হয়। 

পরে আলোচনা সভায় বক্তব্য রাখেন, সিভিল সার্জন ডা. এ.কে.এম. শাহাব উদ্দিন, সারভিলেন্স মেডিকেল অফিসার ডা. আসহাব শাহরিয়ার, ব্র্যাক স্বাস্থ্য কর্মসূচির রাজশাহী বিভাগের ব্যবস্থাপক আরিফ আহমেদ,  চাঁপাইনবাবগঞ্জ জেলা ব্যবস্থাপক নাজিম উদ্দীন, ব্রাক জেলা সমন্বয়ক মোমেনা খাতুন, এরিয়া ম্যানেজার আব্দুল কুদ্দুসসহ অন্যরা। 

আলোচনা সভার প্রধান অতিথি সিভিল সার্জন ডা. এ.কে.এম. শাহাব উদ্দিন বলেন, চোখ এবং দৃষ্টির দিকে সবাইকে গুরুত্ব দিতে হবে। যাতে ভবিষ্যতে কোন সমস্যা না হয়। রক্তচাপ, ডায়াবেটিসসহ বিভিন্ন রোগ দৃষ্টিতে সমস্যা সৃষ্টি করে। শুরু থেকেই এই রোগগুলো নিয়ন্ত্রণ করতে পারলে কোন সমস্যা হবে না।

তিনি আরও বলেন, বড়দের চেয়ে ছোটদের চোখের যত্ন নেয়া উচিত বেশি। কারণ এখন ছোটরাই চোখের সমস্যায় ভুগছে বেশি। 

জেলা স্বাস্থ্য বিভাগ, ব্রাক স্বাস্থ্য কর্মসূচি ও ভিশনস্প্রিং এসব কর্মসূচির আয়োজন করে। এবারের প্রতিপাদ্য বিষয় ছিল ‘আপনার চোখকে ভালোবাসুন’। 

 

Read more — স্থানীয়
← Home