অস্বাভাবিক বৃদ্ধির পর চাঁপাইনবাবগঞ্জে পদ্মায় পানি কমতে শুরু করেছে

লাইভ রিপোর্ট
১১ অক্টোবর ২০২৫, ০৯:৩১ পূর্বাহ্ণ
অস্বাভাবিক বৃদ্ধির পর চাঁপাইনবাবগঞ্জে পদ্মায় পানি কমতে শুরু করেছে

টানা তিনদিন বৃদ্ধির পর চাঁপাইনবাবগঞ্জের পদ্মা নদীতে পানি কমতে শুরু করেছে। এই তিনদিন অস্বাভাবিকভাবে পানি বৃদ্ধি পায় পদ্মা নদীতে। 

চাঁপাইনবাবগঞ্জ পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, শনিবার সকাল ৯ টার পূর্ববর্র্তী ২৪ ঘণ্টায় পদ্মা নদীর পাঙ্খা পয়েন্টে পানির সমতল কমেছে ৮ সেন্টিমিটার। বর্তমানে ওই পয়েন্টে পানির সমতল ১৯ দশমিক ৭২ মিটার। যেখানে বিদৎসীমা ধরা হয় ২২ দশমিক ০৫ মিটার। 

এর আগে গত বুধবার থেকে টানা পানি বৃদ্ধি পায় পদ্মা নদীতে। ওই তিনদিনে পানির সতল বাড়ে ৪২ সেন্টিমিটার। প্রথমদিন অর্থাৎ বুধবার এক লাফে পানির সমতল বেড়ে যায় ৩০ সেন্টিমিটার। অস্বাভাবিক পানি বৃদ্ধির কারণে নদী তীরবর্তী এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। 

Read more — স্থানীয়
← Home