চাঁপাইনবাবগঞ্জে গাঁজা বিক্রির অভিযোগে দম্পতি আটক

লাইভ রিপোর্ট
১১ অক্টোবর ২০২৫, ১১:৫৯ পূর্বাহ্ণ
চাঁপাইনবাবগঞ্জে গাঁজা বিক্রির অভিযোগে দম্পতি আটক

চাঁপাইনবাবগঞ্জে গাঁজা বিক্রির অভিযোগে এক দম্পতিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। শুক্রবার বিকালে সদর উপজেলার বারোঘরিয়া কাজীপাড়া থেকে তাদের আটক করা হয়। 

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়ের উপ-পরিচালক চৌধুরী ইমরুল হাসান এ তথ্য নিশ্চিত করেছেন।

আটককৃতরা হলেন- বারোঘরিয়া-কাজীপাড়ার রবিউল ইসলাম ও  তার স্ত্রী শিরিন বেগম।

চৌধুরী ইমরুল হাসান জানান,  গোপন সংবাদের ভিত্তিতে ডিএনসির একটি দল বারোঘরিয়া-কাজীপাড়ায় অভিযান চালায়। এ সময় ১০০ গ্রাম গাঁজাসহ রবিউল ও শিরিনকে আটক করা হয়।

তারা দুজনেই মাদক ব্যবসার সঙ্গে জড়িত।

এ ব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়ের পরিদর্শক রফিকুল ইসলাম মামলার বাদী হয়ে সদর মডেল থানায়  মামলা দায়ের করেছেন। 

Read more — স্থানীয়
← Home