চাঁপাইনবাবগঞ্জে প্রথম দিনে ২৫ হাজার শিক্ষার্থী পেল টাইফয়েড টিকা

লাইভ রিপোর্ট
১২ অক্টোবর ২০২৫, ০৭:৩৪ অপরাহ্ণ
চাঁপাইনবাবগঞ্জে প্রথম দিনে ২৫ হাজার শিক্ষার্থী পেল টাইফয়েড টিকা

চাঁপাইনবাবগঞ্জে প্রথম দিনে প্রায় ২৫ হাজার শিশু কিশোরকে টাইফয়েড টিকা দেয়া হয়েছে। রোববার জেলার শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে টিকা দেয়া শুরু হয়। বেশ উৎসাহের সঙ্গেই শিক্ষার্থীরা টাইফয়েডের টিকা নিয়েছে। 

সন্ধ্যায় জেলা সিভিল সার্জনের কার্যালয় থেকে জানানো হয়- প্রথম দিনে  ২৬ হাজার ২৯৯ শিক্ষার্থীকে টিকা দেয়ার লক্ষ্যমাত্রা ছিল। সেখানে টিকা দেয়া হয়েছে ২৪ হাজার ৯৯৬ শিক্ষার্থীকে। লক্ষমাত্রার প্রায় ৯৫ শতাংশ শিক্ষার্থীকে টিকা হয়েছে বলে জানানো হয়। 

এর আগে সকালে চাঁপাইনবাবগঞ্জ শহরের হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয়ে টিকাদান কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. আব্দুস সামাদ।  এ সময় উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জের সিভিল সার্জন একেএম শাহাব উদ্দীন, জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক মুহাম্মদ মশিউর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ইয়াসির আরফাতসহ অন্যরা। 

স্বাস্থ বিভাগ জানিয়েছে, জেলায় ৪ লাখ ৯৭ হাজার ৫০০ শিশু কিশোরকে টাইফয়েডের টিকা দেয়া হবে।  এরইমধ্যে প্রায় ৪৩ শতাংশ নিবন্ধন সম্পন্ন হয়েছে। আগামী ১৩ অক্টোবর পর্যন্ত টিকাদান কর্মসূচি চলবে। 

 

Read more — স্থানীয়
← Home