বাবুডাইং আলোর পাঠশালায় টাইফয়েড টিকা ক্যাম্পেইন

লাইভ রিপোর্ট
১২ অক্টোবর ২০২৫, ০৭:৫১ অপরাহ্ণ
বাবুডাইং আলোর পাঠশালায় টাইফয়েড টিকা ক্যাম্পেইন

রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় প্রথম আলো ট্রাস্ট পরিচালিত বাবুডাইং আলোর পাঠশালার শিক্ষার্থীরা প্রথমদিনেই পেয়েছে টাইফয়েড টিকা। রোববার সকাল থেকে দুপুর পর্যন্ত বিদ্যালয় প্রাঙ্গণে বিদ্যালয়ের প্রাক-প্রাথমিক থেকে নবম শ্রেণীর শিক্ষার্থীদের টিকা দেয়া হয়। আলোর পাঠশালার শিক্ষার্থীদের টিকা প্রদান করেন গোদাগাড়ী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের সহকারী পরিদর্শক আব্দুল হায়েক ও স্বেচ্ছাসেবক (ভিএইচভি) মো. বাদল।

টিকা কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলী উজ্জামান নূর, সহকারী প্রধান শিক্ষক শংকর চন্দ্র দাস, সিনিয়র শিক্ষক লুইশ মুর্মুসহ অন্য শিক্ষকবৃন্দ।

 

Read more — স্থানীয়
← Home