চাঁপাইনবাবগঞ্জের যে সব এলাকায় মঙ্গল ও বুধবার বিদ্যুৎ থাকবে না

লাইভ রিপোর্ট
১৩ অক্টোবর ২০২৫, ১১:০৪ অপরাহ্ণ
চাঁপাইনবাবগঞ্জের যে সব এলাকায় মঙ্গল ও বুধবার বিদ্যুৎ থাকবে না

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে খুঁটি স্থানান্তরের জন্য মঙ্গলবার ও বুধবার আংশিক এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ স্থলবন্দর সড়ক সম্প্রসারণের কারণে খুঁটি স্থানান্তরের প্রয়োজন হয়েছে বিদ্যুৎ বিতরণকারী প্রতিষ্ঠান নেসকো’র। 

সোমবার রাতে নেসকো’র শিবগঞ্জ অফিস থেকে এ তথ্য জানানো হয়েছে। 

নেসকো কর্মকর্তারা জানান, শিবগঞ্জ উপজেলার রসুলপুরে ১১ কেভি ফিডার লাইনের খুঁটি স্থানান্তর করা হবে। এ জন্য মঙ্গলবার ও বুধবার সকাল ৯ টা হতে বিকাল ৪ টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। এ সময় উপজেলার ইসরাইল মোড়, হাজী মোড়, জালমাছমারি, সহড়াতলা ও রসুলপুর এলাকায় বিদ্যুৎহীন থাকবে। অন্য এলাকায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক থাকবে।

 

Read more — স্থানীয়
← Home