চাঁপাইনবাবগঞ্জে নতুন জেলা প্রশাসক নিয়োগ

১৫ অক্টোবর ২০২৫, ০৯:২৪ অপরাহ্ণ
চাঁপাইনবাবগঞ্জে নতুন জেলা প্রশাসক নিয়োগ

আগের জেলা প্রশাসককে বদলির এক মাস পর চাঁপাইনবাবগঞ্জে নতুন জেলা প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার।  বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

নতুন জেলা প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন বিদ্যুৎ বিভাগের উপসচিব মোহাম্মদ সোলায়মান। 

চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক মো. আব্দুস সামাদকে পদন্নোতিসহ ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব হিসেবে নতুন দায়িত্ব দেয়া হয় গত ১৫ সেপ্টেম্বর। 

 

Read more — স্থানীয়
← Home