জ্বলছে শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজ

লাইভ রিপোর্ট
১৮ অক্টোবর ২০২৫, ০৪:৩৯ অপরাহ্ণ
 জ্বলছে শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজ

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে ভয়াবহ আগুনের খবর পাওয়া গেছে। শনিবার দুপুর সোয়া ২টার দিকে এই আগুনের সূত্রপাত হয়।

ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। ফায়ার সার্ভিস জানিয়েছে, তাদের ৯টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। এছাড়াও আরও ২৬টি ইউনিট ঘটনাস্থলে যাচ্ছে। কী কারণে আগুনের সূত্রপাত হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

কার্গো ভিলেজে সাধারণত, আমদানি ও রপ্তানির বিভিন্ন পণ্য রাখা হয়।

শাহজালালে কার্গো ভিলেজে আগুনশাহজালালে কার্গো ভিলেজে আগুন

বিমানবন্দর কর্তৃপক্ষ এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ঘটনার পরপরই বিমানবন্দর ফায়ার সেকশন, বাংলাদেশ বিমান বাহিনীর ফায়ার ইউনিট এবং অন্যান্য সংশ্লিষ্ট সংস্থা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সম্মিলিতভাবে আগুন নিয়ন্ত্রণে আনার কার্যক্রম শুরু করে।

এতে আরও বলা হয়, আগুনের কারণে বিমানবন্দরের সব ফ্লাইট চলাচল স্থগিত করা হয়েছে। সবাইকে নিরাপদ ও সচেতন থাকার জন্য অনুরোধ জানানো হচ্ছে। কার্যক্রম শেষে বিস্তারিত রিপোর্ট প্রদান করা হবে।

বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, এ পরিস্থিতিতে রিয়াদ থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইট সিলেট ওসমানী বিমানবন্দরে ডাইভার্ট করা হয়েছে।

Read more — জাতীয়
← Home