'কৃষকের ন্যায্য অধিকার প্রশ্নে ইলা মিত্র আজও প্রাসঙ্গিক'

জন্ম শতবার্ষিকীতে বর্ণাঢ্য আয়োজন

লাইভ রিপোর্ট
১৮ অক্টোবর ২০২৫, ০৫:১৬ অপরাহ্ণ
'কৃষকের ন্যায্য অধিকার প্রশ্নে ইলা মিত্র আজও প্রাসঙ্গিক'

তেভাগা আন্দোলনের এত বছর পরেও আজও ইলা মিত্র কৃষকের ন্যায্য অধিকার প্রশ্নে প্রাসঙ্গিক হয়ে আছেন। কারণ মানুষের শোষন-নিপীড়ন এখনও বন্ধ হয়নি। শনিবার চাঁপাইনবাবগঞ্জে জন্ম শত বার্ষিকীর অনুষ্ঠানে তেভাগা আন্দোলনের নেত্রী ইলা মিত্রকে এভাবে মূল্যায়ন করেন বক্তারা।

ইলা মিত্রের জন্ম শত বার্ষিকী উপলক্ষে সকাল শহরের ফায়ার সার্ভিস মোড় থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন এলাকা ঘুরে পৌর পার্কে গিয়ে শেষ হয়। 

সেখানে আলোচনা সভায় বক্তারা বলেন, আজও ক্ষুদ্র নৃ-গোষ্ঠি বা বাঙালী কৃষকরা ন্যায্যতা থেকে বঞ্চিত। তারা জমির মালিক বা প্রভাবশালীদের নির্যাতন নীপিড়নের শিকার হচ্ছে। বক্তারা বলেন, এখনও বরেন্দ্র অঞ্চলের কৃষক জমিতে পানি না পেয়ে আত্মহত্যা করেন। এখনও নিজের ধান নষ্ট হলেও জমির মালিককে তার প্রাপ্য ধানটুকু বুঝিয়ে দিতে হয়। 

অনুষ্ঠানে বক্তব্য রাখেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও ছাত্র উপদেষ্টা আমিরুল ইসলাম কনক, নাট্যকলা বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ আলমগীর, আদিবাসী লেখক ও গাবেষক মিথুশিলাক মুর্মু, জাতীয় আদিবাসী পরিষদের সভাপতি বিচিত্রা তিরকি, হিংগু মুর্মুসহ অন্যরা। সভাপতিত্ব করেন ইলা মিত্র’র জন্ম শতবার্ষিকী উদযপান পরিষদের সভাপতি বঙ্গপাল সরদার। 

অনুষ্ঠানের আদিবাসীদের ঐতহ্যিবাহী নাচ ও গান পরিবেশন করা হয়। 

 

Read more — স্থানীয়
← Home