চাঁপাইনবাবগঞ্জে গাঁজা রাখায় দু’জনকে কারাদণ্ড

লাইভ রিপোর্ট
১৮ অক্টোবর ২০২৫, ০৬:১৯ অপরাহ্ণ
চাঁপাইনবাবগঞ্জে গাঁজা রাখায় দু’জনকে কারাদণ্ড

চাঁপাইনবাবগঞ্জে গাঁজা রাখায় দুই ব্যক্তিকে যথাক্রমে ১০ ও ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যামাণ আদালত। একই সঙ্গে তাদের প্রত্যেককে ২৫ টাকা করে অর্থদণ্ড দেয়া হয়।  শনিবার বিকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট সাব্বির আহমেদ রোবেল এ সাজার রায় ঘোষণা করেন। 

মাদক নিয়ন্ত্রন অধিদপ্তরের উপ-পরিচালক চৌধুরী ইমরুল হাসান এ তথ্য নিশ্চিত করেছেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেরার ঘুঘুডিমা এলাকার মৃত ফায়েজ উদ্দীনের ছেলে  আব্দুস সালাম (৩০),  ও শিবঞ্জ উপজেলার চণ্ডিপুরের মৃত মাহতাব আলীর ছেলে মো. মামুন (৫৬)। 

চৌধুরী ইমরুল হাসান বলেন, চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার চাঁদলাই জোড়বাগান থেকে ১৫ গ্রাম গাঁজাসহ আব্দুস সালাম ও ১০ গ্রাম গাঁজাসহ মো, মামুনকে আটক করা হয়। পরে ভ্রাম্যামাণ আদালতে বিচারের মুখোমুখি করা হলে সালমকে ১০ দিন ও মামুনকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়। একইসঙ্গে তাদের ২৫ টাকা জরিমানা করা হয়েছে। 

 

Read more — স্থানীয়
← Home