শিবগঞ্জে আগুনে ক্ষতিগ্রস্তের পাশে উপজেলা প্রশাসন

লাইভ রিপোর্ট
২০ অক্টোবর ২০২৫, ০৮:০০ অপরাহ্ণ
শিবগঞ্জে আগুনে ক্ষতিগ্রস্তের পাশে উপজেলা প্রশাসন

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে আগুনে ক্ষতিগ্রস্ত সেতাউর রহমানের পাশে দাঁড়িয়েছে উপজেলা প্রশাসন। সোমবার দুপুরে উপজেলার সেলিমাবাদ খানপাড়া এলাকায় ক্ষতিগ্রস্ত সেতাউর রহমানের হাতে নগদ অর্থ তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আজাহার আলী। 

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিজানুর রহমান ও কানসাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সেফাউল মূলক।

সেতাউর রহমানের বাই-সাইকেল মেরামতের কাজ করতেন। রোববার রাতে শিবগঞ্জ উপজেলার পাইলিং মোড়ে তার দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে দোকানসহ দোকানে থাকা অধিকাংশ মালামাল পুড়ে ভস্মিভুত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, ঘটনা জানার পরই উপজেলা প্রশাসনের পক্ষ থেকে অর্থ সহায়তা দেয়া হয়েছে। পরবর্তীতে দুর্যোগ ও ব্যবস্থাপনা বিভাগের মাধ্যমে আরও সহায়তা দেয়া হবে সেতাউর রহমানকে।

 

Read more — স্থানীয়
← Home