চাঁপাইনবাবগঞ্জ সদরে নতুন ইউএনও মারুফ আফজাল রাজন

২১ অক্টোবর ২০২৫, ১২:২৯ পূর্বাহ্ণ
চাঁপাইনবাবগঞ্জ সদরে নতুন ইউএনও মারুফ আফজাল রাজন

চাঁপাইনবাবগঞ্জে সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে পদায়ন করা হয়েছে মারুফ আফজাল রাজনকে।  সোমবার এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। 

রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয়ের মাঠ প্রশাসন শাখার সিনিয়র সহকারী কমিশনার মো. মাহমুদুল হাসান এ প্রজ্ঞাপন জারি করেন। 

মারুফ আফজাল রাজন নাটোর জেলার বাগাতিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন।  

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, মারুফ আফজাল রাজন ৩৬তম বিসিএস ব্যাচের একজন সদস্য।  তিনি ঢাকার বাসিন্দা।

 

Read more — স্থানীয়
← Home