চাঁপাইনবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১৬ পরিবার পেল ৮০ লাখ টাকা

লাইভ রিপোর্ট
২৩ অক্টোবর ২০২৫, ০৮:৩৩ অপরাহ্ণ
চাঁপাইনবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১৬ পরিবার পেল ৮০ লাখ টাকা

চাঁপাইনবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১৬ জনের পরিবারকে আর্থিক সহায়তা দেয়া হয়েছে। বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের আনুষ্ঠানিকভাবে তাদের হাতে সহায়তার চেক তুলে দেয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিআরটিএ’র চেয়ারম্যান আবু মমতাজ সাদ উদ্দিন আহম্মেদ। জেলা প্রশাসন ও বিআরটিএ যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে।

অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক নাকিব উদ্দিন তরফদার, বিআরটিএ’র চাঁপাইনবাবগঞ্জ কার্যালয়ের সহকারী পরিচালক শাহজামান হকসহ জেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

অনুষ্ঠানে চলতি বছরের সড়ক দুর্ঘটনায় মৃত ১৬ টি পরিবারকে ৫ লাখ টাকা করে মোট ৮০ লাখ টাকার চেক দেয়া হয়। 

বিআরটিএ’র চেয়ারম্যান আবু মমতাজ সাদ উদ্দিন আহম্মেদ জানান, সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াচ্ছে সরকার। দ্রুত সময়ের মধ্যে তাদের প্রাপ্য অর্থ পৌঁছে দেয়া হচ্ছে। এটি একটি মানবিক উদ্যোগ। 

Read more — স্থানীয়
← Home