‘দয়া করে আর জান্নাতের টিকিট বিক্রি করবেন না’

জামায়াতকে ইঙ্গিত করে শাহীন শওকত

লাইভ রিপোর্ট
২৬ অক্টোবর ২০২৫, ০৯:১৭ অপরাহ্ণ
‘দয়া করে আর জান্নাতের টিকিট বিক্রি করবেন না’

জামায়াতকে ইঙ্গিত করে বিএনপির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ শাহিন শওকত বলেছেন আপনারা মন্দিরে ড্যান্স করেন, মাথা নত করেন আপত্তি নেই। কিন্তু দয়া করে জান্নাতের টিকিট ও কোরআন শরীফ বিক্রি করবেন না। এটি একটি কবিরা গুনাহ। 

রোববার বিকেলে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে গণমিছিল শেষে সংক্ষিপ্ত পথসভায় একথা বলেন তিনি। রাষ্ট্র কাঠামো মেরামতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়ন ও প্রচারের লক্ষে ওই গণমিছিল ও সভার আয়োজন করা হয়। 

শাহিন শওকত আরও বলেন, বিএনপি ক্ষমতায় গেলে শিবগঞ্জের যুবকদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হবে। রপ্তানিমূখী শিল্পনগরী গড়ে তোলা হবে। দেশের বৃহত্তম সোনামসজিদ স্থলবন্দরকে ডিজিটালে রুপান্তর করা হবে। শিবগঞ্জের ৪০ বছরের চেহারা পুরোপুরি পাল্টে দেব। 

গণমিছিল ও পথসভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মোহাঃ হায়াত উদ্দৌলা, জেলা বিএনপির সদস্য আশরাফুল আলম রশিদ, শরিফুল ইসলাম সারেফ, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক জামাল উদ্দিন অপু, একে আসগর, এরশাদ আলী বিশ্বাস, শিবগঞ্জ পৌর বিএনপির জিন্নুর রহমান, সদস্যসচিব মতিউর রহমান লিটিল বিশ্বাস, সিনিয়র যুগ্ম আহবায়ক আহসান কবির টুটুল প্রমুখ।  

 

Read more — স্থানীয়
← Home