শিবগঞ্জে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে ৫০০ জনকে বিনামূল্যে চিকিৎসা

লাইভ রিপোর্ট
২৭ অক্টোবর ২০২৫, ০৬:৫১ অপরাহ্ণ
শিবগঞ্জে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে ৫০০ জনকে বিনামূল্যে চিকিৎসা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শিবগঞ্জ ডাকবাংলো চত্ত্বরে সোমবার দিনব্যাপি এ মেডিকেল ক্যাম্পের আয়োজনকরে যুবদলের শিবগঞ্জ উপজেলা ও পৌর শাখা। 

ক্যাম্পে অভিজ্ঞ চিকিৎসক দল সাধারণ রোগের পাশাপাশ ডায়াবেটিস, অর্থোপেডিক্স, মেডিসিন ও গাইনি রোগীদের বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ প্রদান করেন। তিনজন বিশেষজ্ঞ চিকিৎসক চিকিৎসার দায়িত্বে ছিলেন। 

আয়োজকরা জানান, মেডিকেল ক্যাম্পে পাঁচ শতাধিক রোগী চিকিৎসা নিয়েছেন। শিবগঞ্জ পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক আবুল বাসার বলেন, এ এলাকার মানুষের জন্য আমাদের দায় আছে। সেই জায়গা থেকে দরিদ্র মানুষদের স্বাস্থ্যসেবা দেয়া হয়েছে। যার যার অবস্থান অনুযায়ী এ সমাজের জন্য, এ দেশের জন্য আমাদের কিছু করা উচিত। 

ক্যাম্প পরিদর্শন ও দিক নির্দেশনা দেন উপজেলা বিএনপির সদস্যসচিব তোসিকুল আলম, শিবগঞ্জ পৌর বিএনপির সদস্যসচিব আলমগীর কবির জুয়েল, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সারওয়ার জাহান সেন্টুসহ অন্যরা। 

 

Read more — স্থানীয়
← Home