নামোশংকরবাটিতে রুপালী ব্যাংকের কৃষি ঋণ পেলেন তরুণ উদ্যোক্তারা

লাইভ রিপোর্ট
২৮ অক্টোবর ২০২৫, ১০:৩৪ অপরাহ্ণ
নামোশংকরবাটিতে রুপালী ব্যাংকের কৃষি ঋণ পেলেন তরুণ উদ্যোক্তারা

তারুণ্যের উৎসব কর্মসূচির অংশ হিসেবে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার নামোশংকরবাটি এলাকায় তরুণ উদ্যোক্তাদের মাঝে কৃষি ঋণ বিতরণ কার্যক্রম শুরু করেছে রুপালী ব্যাংক। মঙ্গলবার ব্যাংক কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে ১৪ তরুণ উদ্যোক্তাকে ঋণ দেয়া হয়। 

এ উপলেক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রুপালী ব্যাংক রাজশাহী জোনাল অফিসের উপ-মহা ব্যবস্থাপক মো. গোলাম নবী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সহকারী মহাব্যবস্থাপক জামিরুল ইসলাম ও আবু রায়হান, চরমোহনপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম, নামোশংকরবাটি উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. মার্শালসহ অন্যরা। 

অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন রুপালী ব্যাংক নামোশংকরবাটি শাখার ব্যবস্থাপক মো. আসগর আলী। 

আসগর আলী জানান, তারুণ্যের উৎসব উপলক্ষে তরুণ উদ্যোক্তাদের কৃষি ঋণ দেয়া হচ্ছে। উদ্বোধনী দিনে ১৪ উদ্যোক্তাকে এ ঋণ দিয়ে কার্যক্রম শুরু হয়েছে। পর্যায়ক্রমে আরও কৃষি উদ্যোক্তাদের ঋণ দেয়া হবে। 

Read more — স্থানীয়
← Home