চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশের ৯ কর্মকর্তাকে একযোগে বদলি

লাইভ রিপোর্ট
২৮ অক্টোবর ২০২৫, ১১:৪০ অপরাহ্ণ
চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশের ৯ কর্মকর্তাকে একযোগে বদলি

চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশের ৯ কর্মকর্তাকে একযোগে বদলি করা হয়েছে। মঙ্গলবার পুলিশ সুপার মো. রেজাউল করিম স্বাক্ষরিত এক অফিস আদেশে তাঁদের বদলি করা হয়। 

অফিস আদেশ অনুযায়ী- জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসি শাহীন আকন্দকে সদর থানায় বদলি করা হয়েছে। সদর থানার ওসি মো. মতিউর রহমানকে বদলি করা হয়েছে ভোলাহাট থানায়। ভোলাহাট থানার ওসি মো. শহিদুল ইসলামকে বদলি করা হয়েছে নাচোল থানায়। নাচোল থানার ওসি মনিরুল ইসলামকে বদলি করা হয়েছে গোয়েন্দা পুলিশে। 

ডিএসবি’র ডিআইও-১ মো. ওবাইদুল হককে চাঁপাইনবাবগঞ্জ পুলিশ হাসপাতালের ইনচার্জ হিসেবে বদলি করা হয়েছে। কোর্ট পুলিশের পরিদর্শক মো. মজিবুর রহমানকে বদলি করা হয়েছে পুলিশের অপরাধ শাখার ইনচার্জ হিসেবে। অপরাধ শাখার ইনচার্জ মো. শহীদুল্লাহ্কে বদলি করা হয়েছে কোর্ট পুলিশের পরিদর্শক হিসেবে। 

এছাড়া মো. এমাদুল হককে গোয়েন্দা শাখায় পুলিশ পরিদর্শক ও শাহ আলম মোল্লাকে ডিএসবি’র ডিআইও-১ হিসেবে বদলি করা হয়েছে। 

Read more — স্থানীয়
← Home