নবাবগঞ্জ সরকারি কলেজে বহিরাগতদের প্রবেশ নিষিদ্ধ, মানছেন না কেউই

লাইভ রিপোর্ট
২৯ অক্টোবর ২০২৫, ০৭:২০ অপরাহ্ণ
নবাবগঞ্জ সরকারি কলেজে বহিরাগতদের প্রবেশ নিষিদ্ধ, মানছেন না কেউই
ফাইল ছবি

শিক্ষার্থীদের দাবির মুখে নবাবগঞ্জ সরকারি কলেজ ক্যাম্পাসে বহিরাগতদের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। মঙ্গলবার রাতে কলেজের অধ্যক্ষ মো. আব্দুল আউয়াল এ সংক্রান্ত নোটিশ জারি করেন। 

এর আগে মঙ্গলবার বেলা ১১ টার থেকে প্রায় ঘণ্টা ধরে নিজ কক্ষে অধ্যক্ষকে অবরুদ্ধ করে রাখে শিক্ষার্থীরা। তাদের বেশ কিছু দাবির সঙ্গে কলেজ ক্যাম্পাসে বহিরাগতদের আড্ডা ও মাদক সেবন বন্ধের দাবিও ছিল। 

অধ্যক্ষ আব্দুল আউয়াল জানান, কলেজ ক্যাম্পাসের শৃঙ্খলা রক্ষায় নোটিশ জারি করা হয়েছে। শিক্ষার্থী ও হোস্টেলে অবস্থানরতদের নিরাপত্তার জন্য এটা বাস্তবায়ন জরুরি। তিনি বলেন, এখন থেকে খেলাধুলা ও শরীরচর্চার প্রয়োজন ছাড়া বহিরাগত কেউ কলেজ ক্যাম্পাসে প্রবেশ করতে পারবেন না। 

তবে বুধবার বিকাল পর্যন্ত কাউকে এ নিষেধাজ্ঞা মানতে দেখা যায় নি। অন্য দিনের মতোই অবাধে প্রবেশ করা গেছে কলেজ ক্যাম্পাসে।  

 

Read more — স্থানীয়
← Home