চাঁপাইনবাবগঞ্জে কর্মপরিকল্পনা জানালেন নতুন ডিসি মোহাম্মদ সোলায়মান

মো. নাদিম হোসেন
৩০ অক্টোবর ২০২৫, ০৬:০৫ অপরাহ্ণ
চাঁপাইনবাবগঞ্জে কর্মপরিকল্পনা জানালেন নতুন ডিসি মোহাম্মদ সোলায়মান

চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক হিসেবে গত ২৭ অক্টোবর যোগদান করেছেন মোহাম্মদ সোলায়মান। অন্তর্বতীকালীন সরকারের ঘোষণা অনুযায়ী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন রয়েছে সামনে। এ নির্বাচন সুষ্ঠুভাবে আয়োজনের পাশাপাশি জেলা নিয়ে এক গুচ্ছ কর্মপরিকল্পনার কথা জানিয়েছেন জেলা প্রশাসক। 

বৃহস্পতিবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময় এসব কর্মপরিকল্পনা তুলে ধরেন। 

নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ সোলায়মান তাঁর বক্তৃতায় সবার আগে জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখায় কথা বলেন। তিনি বলেন, সরকার যেভাবে দিকনির্দেশনা দেবে আমরা সেই আলোকেই নিয়মিত কর্মকাণ্ড পরিচালনা করব। জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি শান্তিপূর্ণ রাখার চেষ্টা করব আমরা। পাশাপাশি জেলার পরিবেশ ও বাসযোগ্যতা উন্নয়নে কাজ করব।

জেলা প্রাসক বলেন, সামনে জাতীয় নির্বাচন রয়েছে। নির্বাচনের তফসিল ঘোষণা হলে সমগ্র দেশেই নির্বাচন অগ্রাধিকার হয়ে যাবে পাবে। নির্বাচন কমিশন যেভাবে ঘোষণা দেবে আমরা সেভাবে চলবো। 

মতবিনিময় সভায় স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক উজ্জল কুমার ঘোষ, অতিরিক্ত জেলা প্রশাসক নকিব হোসেন তরফদারসহ জেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

Read more — স্থানীয়
← Home