বর্ণাঢ্য আয়োজনে সিএন বাংলা’র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

লাইভ রিপোর্ট
৩১ অক্টোবর ২০২৫, ০৫:৫৭ অপরাহ্ণ
বর্ণাঢ্য আয়োজনে সিএন বাংলা’র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
ছবি: সংগৃহীত

চাঁপাইনবাবগঞ্জে অনলাইন সংবাদমাধ্যম সিএন বাংলা’র দ্বিতীয় প্রতিষ্ঠাবর্ষিকী উদযাপন করা হয়েছে। শুক্রবার স্থানীয় টাউন ক্লাব মিলনায়তনে এ উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। 

এতে অতিথির বক্তব্য রাখেন, ঢাকা দক্ষিণ মহানগর জামায়াতের আমীর নুরুল ইসলাম বুলবুল, চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক গোলাম জাকারিয়া, সদস্য সচিব রফিকুল ইসলাম, সদর উপজেলা বিএনপির আহ্বায়ক ওবায়েদ পাঠান, চাঁপাইনবাবগঞ্জ টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি রফিকুল আলম, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন জুয়েল, সিএন বাংলার প্রধান নির্বাহী আব্দুল মবিন এবং সম্পাদক ও  প্রকাশক মেসবাউল হকসহ অন্যরা। 

অনুষ্ঠানটি উপস্থাপনা করেন সিএন বাংলা’র বার্তা সম্পাদক তারেক রহমান ও উপস্থাপিকা তাসনিয়া অলিভ ইউসা। 

পরে অতিথিরা প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন। এর আগে টাউন ক্লাব চত্ত্বর থেকে  একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। 

সিএন বাংলা’র প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা জানিয়েছেন চাঁপাই লাইভ’র সম্পাদক ন.স.ম মাহবুবুর রহমান মিন্টু ও নির্বাহী সম্পাদক ফয়সাল মাহমুদ। 

Read more — স্থানীয়
← Home