চাঁপাইনবাবগঞ্জে হু-হু করে বাড়ছে পদ্মার পানি, বাড়বে আরও ৩ দিন

লাইভ রিপোর্ট
৩ নভেম্বর ২০২৫, ১২:৪৭ অপরাহ্ণ
চাঁপাইনবাবগঞ্জে হু-হু করে বাড়ছে পদ্মার পানি, বাড়বে আরও ৩ দিন

ঘূর্ণিঝড় মোন্থার প্রভাবে ভারী বৃষ্টিপাত হয়েছে পদ্মা অববাহিকায়। আর এতেই হু হু করে বাড়ছে পদ্মা নদীর পানি। চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীতে ২৪ ঘণ্টায় পানির সমতল এক লাফে বেড়েছে ৮২ সেন্টিমিটার। চাঁপাইনবাবগঞ্জ পানি উন্নয়ন বোর্ড এ তথ্য জানিয়েছেন। 

পানি উন্নয়ন বোর্ডের তথ্য অনুযায়ী, সোমবার সকাল ৯ টায়, পূর্ববর্তী ২৪ ঘণ্টায় পদ্মা নদীর পাঙ্খা গেজ স্টেশনে পানির সমতল বৃদ্ধি পায় ৮২ সেন্টিমিটার। বর্তমানে সেখানে পানির সমতল ১৭ দশমিক ৭৮ মিটার। গতকাল রোববার সকাল ৯ টায় ছিল ১৬ দশমিক ৯৬ মিটার।  রোববার সকাল ৯ টা থেকে পূর্ববর্তী ২৪ ঘণ্টায় পানির সমতল বেড়েছিল ৩৬ সেন্টিমিটার। পদ্মা নদীর পাঙ্খা পয়েন্টে বিপৎসীমা ধরা হয় ২২ দশমিক ০৫ মিটার।  পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূনর্বাসন কেন্দ্র জানিয়েছে, আগামী তিনদিন পদ্মা নদীতে পানি বাড়তে পারে। এরপর আবারও পানি কমতে শুরু করবে। 

এদিকে আজ সকাল ৯ টা থেকে পূর্ববর্তী ২৪ ঘণ্টায় মহানন্দা নদীতে পানির সমতল বেড়েছে ২৫ সেন্টিমিটার। অন্যদিকে পূনর্ভবা নদীর পানির সমতল বেড়েছে ১৯ সেন্টিমিটার। 

Read more — স্থানীয়
← Home