চাঁপাইনবাবগঞ্জের ভারত সীমান্ত অভিমুখে আইনজীবীদের লংমার্চ আগামীকাল

লাইভ রিপোর্ট
৭ নভেম্বর ২০২৫, ০৭:০৮ অপরাহ্ণ
চাঁপাইনবাবগঞ্জের ভারত সীমান্ত অভিমুখে আইনজীবীদের লংমার্চ আগামীকাল

অভিন্ন নদীতে ভারতের একতরফা পানি প্রত্যাহার ও বিএসএফের হত্যার প্রতিবাদসহ চার দফা দাবিতে ভারত সীমান্ত অভিমুখে লংমার্চ করছেন আইনজীবীরা। আজ শুক্রবার ঢাকা থেকে শুরু হওয়ায় লংমার্চটি আগামীকাল শনিবার চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ সীমান্তে গিয়ে শেষ হবে। 

ভয়েস অফ লইয়ার্স বাংলাদেশ নামে একটি সংগঠন এই লংমার্চের আয়োজন করছে। 

ভয়েস অফ লইয়ার্স বাংলাদেশ’র কো-অর্ডিনেটর অ্যাডভোকেট মো. দেলওয়ার হোসেন  জানান, ঢাকার জাতীয় প্রেসক্লাব থেকে শুরু হওয়া লংমার্চটি গাজীপুর, টাঙ্গাইল, সিরাজগঞ্জ, নাটোর হয়ে রাজশাহীতে এসে প্রথমদিনের কর্মসূচি শেষ করবে। 

শনিবার ভোরে রাজশাহী থেকে চাঁপাইনবাবগঞ্জের উদ্দেশ্যে রওনা হবে লংমার্চটি। সকাল সাড়ে ৯ টায় চাঁপাইনবাবগঞ্জের আদালত চত্ত্বরে পথসভায় মিলিত হবে। পথসভা শেষে আবারও সোনামসজিদ সীমান্ত অভিমুখে রওনা হবে লংমার্চটি। বেলা ১১ টায় সোনামসজিদ সীমান্তে গিয়ে শেষ হবে দুইদিনের লংমার্চ কর্মসূচি। 

লংমার্চের চারটি দাবি হচ্ছে- ভারত কর্তৃক ফারাক্কা, তিস্তা ও টিপাইমুখসহ বাংলাদেশের ৫৪টি নদী থেকে একতরফা পানি প্রত্যাহার নীতি থেকে সরে আসতে হবে, বাংলাদেশ সীমান্তে বিএসএফ কর্তৃক প্রতিনিয়ত মানুষ হত্যা বন্ধ করতে হবে, ভারতীয় বাহিনীর অবৈধভাবে দখলে রাখা তালপট্টি ছেড়ে দিতে হবে এবং ২৩৪ বিলিয়ন ডলার পাচারে শেখ হাসিনা ও তার দোসরদের সহযোগিতা ও আশ্রয় দেয়া যাবে না। 

 

Read more — স্থানীয়
← Home